রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

৬৯ ঘণ্টা পর ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের কোয়ারেন্টাইন বা আলাদা করে রাখার জন্য ব্যবহৃত একটি ভবন ধসের ঘটনায় ২০টি মরদেহসহ ৪২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। এমন পরিস্থিতিতে দীর্ঘ ৬৯ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর অবশেষে সেখান থেকে এক ব্যক্তিকে জীবিত অবস্থাতে উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা সিনহুয়ার খবরে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) রাতে অভিযান চালিয়ে অজ্ঞাত সেই ব্যক্তিকে ধ্বংসস্তূপের নিচে খুঁজে পাওয়া যায়। দুর্ঘটনার প্রায় তিনদিন পর তাকে উদ্ধার করা হলো। তবে এখনো সেখানে অন্তত ৭০ জন করোনা আক্রান্ত রোগী আটকে আছেন বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু পরে ফুজিয়ান প্রদেশের কুয়ানজু শহরে অবস্থিত ভবনটি ধসে পড়ে। করোনা আক্রান্তদের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছেন এমন লোকজনকে মূলত সেখানে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, ফুজিয়ান প্রদেশের উদ্ধারকর্মীরা হোটেলটির ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালাচ্ছেন। তবে ঠিক কী কারণে এটি ধসে পড়েছে এখন পর্যন্ত তা জানা যায়নি। ২০১৮ সালে চালু হওয়া হোটেলটিতে মোট ৮০টি কক্ষ রয়েছে।

প্রদেশটির পাঁচ তলাবিশিষ্ট যে হোটেলটি ধসে পড়েছে সেখানে শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত ২৯৬ জনের করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপারে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। এর বাইরে ১০ হাজারেরও অধিক লোককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ