সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত

পুলিশের সিগন্যালে থামতে গিয়ে দুর্ঘটনায় ৪ গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর দামকুড়ায় মহাসড়কের উপর পুলিশের চেকপোস্টে থামতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে চারটি যানবাহন।

আজ মঙ্গলবার (১০ই মার্চ) সকালে, গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী চাপালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণহানি না হলেও কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত গোদাগাড়ী উপজেলার খারিজাগাথি গ্রামের ট্রলি চালক কুরবান আলী (৩০) ও পাকড়ী এলাকার মোটরসাইকেল চালক তোফাজ্জল হোসেনকে (৩৫) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দামকুড়া থানা পুলিশ চাপাল এলাকায় মহাসড়কে যানবাহন থামিয়ে কাগজপত্র দেখার নামে চেকপোস্ট বসায়। এসময় রাজশাহীগামী ইটবোঝাই একটি ট্রলি চালককে থামতে সিগন্যাল দেয় পুলিশ।

হঠাৎ থামাতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাসের সঙ্গে ট্রলি ধাক্কা খায়। তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে গাছে মেরে দেয়। বাসের ধাক্কা খেয়ে মোটরসাইকেল রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় একটি প্রাইভেটকার এসে ট্রলির সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় চারটি যানবাহন দুমড়ে মুচড়ে যায়।

দামকুড়া থানার ওসি মাযহারুল ইসলাম জানান, পুলিশের সিগন্যাল বা চেকপোস্টের কারণে ওই দুর্ঘটনা ঘটেনি। এই দুর্ঘটনার কবলে পুলিশের পিকআপও পড়তে গিয়ে একটুর জন্য রক্ষা পেয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনগুলো দুর্ঘটনার কবলে পড়ে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ