শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

খালেদা জিয়ার মুক্তির আবেদন এবার আইন মন্ত্রণালয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেগম খালেদা জিয়ার সাময়িক কারামুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া চিঠি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে হজ সেবা বুথ উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

এ সময় মন্ত্রী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতা নেই খালেদা জিয়াকে মুক্তি দেয়ার। আর আইনের বাইরে গিয়ে কিছু করার ক্ষমতা মন্ত্রণালয়ের নেই। তাই তার সাময়িক মুক্তির আবেদন আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কারামুক্তি চেয়ে তার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি চিঠি দেন। তবে চিঠিতে প্যারোলের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

চিঠিতে শামীম ইস্কান্দার জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে সাময়িক মুক্তি দেওয়া হোক। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

সূত্র জানায়, ওই চিঠিতে প্যারোলের বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু লেখা হয়নি। তবে উন্নত চিকিৎসার জন্য সাময়িকভাবে মুক্তি চাওয়া হয়েছে। খালেদা জিয়ারও সম্মতি রয়েছে এতে।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আবেদন করা হয়েছে তাতে কী আছে তা জানা নেই।

তিনি আরও বলেন, এ বিষয়টি সম্পূর্ণ তার ও তার পরিবারের ব্যাপার। সেক্ষেত্রে আমরা এখন কিছু বলতে চাই না। তবে দলের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ