মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনা ভাইরাস: জরুরি বৈঠকে বিএনপি, মানববন্ধন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক করে মানবন্ধন কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সেই সাথে করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেটও বিতরণ করা হবে।

সোমবার (৯ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এ সিদ্ধান্ত নেয়া হয়।

রাত সাড়ে ৭টায় শুরু হওয়া বৈঠকে লন্ডন থেকে স্কাইপেতে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কমিটির সদস্যরা বৈঠকে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে দলের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন নেতারা।

মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে এই মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

বৈঠকের ফাঁকে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গণমাধ্যমকে বলেন, বৈঠকের সিদ্ধান্ত আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফ করে গণমাধ্যমকে জানাবেন।

মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের যে মানববন্ধন কর্মসূচি হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে’, যোগ করেন সেলিমা রহমান। সেলিমা রহমান এই সংগঠনের আহ্বায়ক।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ