সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত

নীলফামারীতে মসজিদ কমিটির সঙ্গে দ্বন্দের জেরে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নীলফামারীর ডোমারে চার মুসলিম পরিবারের সদস্যদের মসজিদে নামাজ পড়তে বাধা ও মসজিদ কমিটি কর্তৃক তাদেরকে একঘরে করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারগুলো।

রোববার বেলা ১১টার দিকে ডোমার প্রেস ক্লাব হলরুমে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি নাওয়াপাড়া গ্রামের মানিক ইসলাম বাবু ও তাদের পরিবারবর্গ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. মানিক ইসলাম বাবু জানান, উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি নাওয়াপাড়া বাইতুর রহমত জামে মসজিদটির বয়স প্রায় ১২০ বছর। এই মসজিদে এক সময় আমার দাদার বাবা মাওলানা নীল মামুদ মোতায়াল্লি হিসেবে দায়িত্ব পালন করেছে। আমার বাবা মৃত আবদুল মজিদও উক্ত মসজিদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিল। গত তিন বছর পূর্বে মসজিদের নতুন কমিটি দায়িত্ব নেয়। এর পর থেকে ওই কমিটির সম্পাদক মো. শাহিন ইসলাম ও কোষাধ্যক্ষ ইউসুফ আলীর সঙ্গে আমাদের পারিবারিক বিরোধ থাকায় সেই প্রতিহিংসার জেরে মসজিদের জামাত থেকে আমাদের একঘরে করে রাখার পাশাপাশি মসজিদে আমাদের পরিবারের কাউকে নামাজ পড়তে দেন না।

এমনকি আমাদের পরিবারে মিলাদ এবং ধর্মীয় উৎসবে কোনো মাওলানাকে বাসায় আসতে দেন না। আমার বাবা ও দাদার মৃত্যুবার্ষিকীতে মসজিদের মাওলানাসহ কমিটিকে দাওয়াত করলেও তারা মাওলানাকে আমাদের বাসায় আসতে বাধা দেন ফলে বাসায় মিলাদ পড়ানো সম্ভব হয়নি।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই সময়ে আমাদের পরিবারে কেউ মারা গেলে তাকে কি দাফন করানো যাবে না। আমাদের একঘরে করায় এলাকার কেউ আমাদের সঙ্গে কথা বলে না তাদের ভয়ে। আমাদের পরিবারের ২৮ জন সদস্য এ সব কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরেছেন।

সংবাদ সম্মেলনে এ সময় তার ভাই রাকিব ও চাচা মশিয়ার রহমান উপস্থিত ছিলেন।

বায়তুর রহমত জামে মসজিদের সাধারণ সম্পাদক শাহিন ইসলাম মোবাইলে জানান, মসজিদের জমি দখল করে বাড়ি তুলে রয়েছে তারা, এটা উদ্ধারে মামলা রয়েছে। তারা প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করছেন। ইমাম ও মোয়াজিন যেতে বাধা দেয়া হচ্ছে না। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। খারাপ ব্যবহার করার কারণে সবাই তাদের এড়িয়ে চলে। মসজিদ নির্মাণে তারা বাধা সৃষ্টি করছে।

মসজিদের সভাপতি ইউপি সদস্য মো. রবিউল ইসলাম বলেন, মসজিদ কমিটি ও ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে একাধিকবার আপোষ-মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় আমি কয়েকদিন আগে মসজিদের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ