রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮ ‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা

নিরাপত্তারক্ষীদের গুলিতে ঝাঁঝরা হলো ২ কাশ্মীরির দেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হোলির আগে ফের উত্তপ্ত কাশ্মীর উপত্যকা। নিরাপত্তারক্ষীদের গুলিতে ঝাঁঝরা হলো ২ কাশ্মীরির দেহ।

আজ সোমবার ভোররাতেই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছে দুই জন। জানা যায়, তাদেরকে জঙ্গি আখ্যা দিয়ে হত্যা করা হয়।

জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয় সোপিয়ানের রিবেন এলাকায়। নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয় তারা। বাঁচার জন্য গুলি ছুড়ছিল তারাও। দু’পক্ষের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। তবে কোনও নিরাপত্তারক্ষীর আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্রে আরো জানা যায়, মৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে এখনও জারি রয়েছে অপারেশন। ওই এলাকায় আর কোনও স্বাধীনতাকামী লুকিয়ে রয়েছে কিনা তার খোঁজে চলছে তল্লাশি। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা রিবেন গ্রামে।

জানা যায়, সোমবার ভোররাতে রিবেন গ্রামে তল্লাশি চালাচ্ছিল ১ এবং ৪৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ ও স্পেশাল অপারেশন গার্ডের যৌথবাহিনী। সূত্র: দ্যা ওয়াল

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ