শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

করোনা মোকাবেলার সক্ষমতা আমাদের আছে: শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার মোকাবেলায় সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সমস্যা দেখা দিলেই ব্যবস্থা নেয়া হবে। সবাই সচেতন হলে এ ধরনের সমস্যা মোকাবেলার যথেষ্ট সক্ষমতা আমাদের আছে। আমরা তা পারবোও।

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা জানান, পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে দেশে, সতর্ককতার সাথে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধির দিকনির্দেশনা।

সরকারপ্রধান বলেন, আমি বলব যে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রতিদিনই নির্দেশনা দেয়া হচ্ছে যে কিভাবে চলতে হবে। কিভাবে কাজ করতে হবে। সেই নির্দেশনা গুলো মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করবো। প্রত্যেকেই যদি এভাবে সচেতনতা সৃষ্টি করতে পারেন। নিয়মগুলো মেনে চলতে। তাহলে এ ধরনের সমস্যা মোকাবেলা করতে আমাদের যথেষ্ট সক্ষমতা আছে। আমরা তা পারবো। এখানে ঘাবড়ানোর কিছু নেই।

প্রধানমন্ত্রী বলেন, আমরা মনে করি আমাদের স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনাগুলি সকলে মেনে চললে এ ধরনের সমস্যা মোকাবেলা করতে আমরা পারবো। আমি সবাইকে সেই অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া থেকে শুরু করে বিজ্ঞান কূটনীতি, প্রশাসন সামরিক অঙ্গনসহ প্রায় সবক্ষেত্রেই নারীরা এখন প্রায় সমঅধিকারে প্রতিষ্ঠিত সর্বত্র। সরকারের নীতিগত সহায়তা আর সামাজিক সচেতনতায় আলো কিছুটা এলেও, পশ্চাৎগামিতার আঁধার কাটেনি এখনও।

প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের স্বার্থেই নারীদের শিক্ষিত ও সাবলম্বী হতে হবে। প্রশ্ন তোলেন নারী নির্যাতনকারীরা কী করে নিজেদের মানুষ পরিচয় দেন? নারী ধর্ষণ পুরো পৃথিবীরই একটি বড় সমস্যা। এ ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়ের সচেতন ও এগিয়ে আসতে হবে। ধর্ষকরা পশুর চেয়েও অধম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ