শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

করোনা ভাইরাস প্রতিরোধে চরমোনাই পীরের নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস আল্লাহ তায়ালার পক্ষ থেকে একটি গজবস্বরূপ অবতীর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ।

গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, জাতি যখন সীমাহীন পাপাচারে লিপ্ত এবং আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়, তখন আসমান থেকে যুগে যুগে আল্লাহ তায়ালা গজব দিয়ে জাতিকে হুঁশিয়ার করেছেন।

এ প্রসঙ্গে আল্লাহ বলেছেন, ‘জলে ও স্থলে যত বিপর্যয় তা, মানুষের অর্জিত ফল’ কাজেই এ থেকে বাঁচতে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে।

চরমোনাই পীর বলেন, বাংলাদেশের মানুষকেও যেন আল্লাহ হেফাজত করেন এ জন্য সবাইকে বেশি বেশি তওবা ইস্তেগফার এবং মসজিদে মসজিদে দোয়া করতে হবে।

তিনি বলেন, চীনের উহঘুরে ২০ লক্ষাধিক মুসলমানকে সীমাহীন নির্যাতন করছে চীনা সরকার। অপর দিকে ভারতের দিল্লিসহ বিভিন্ন প্রদেশে মুসলমানদের ওপর সীমাহীন জুলুম-নির্যাতন, গণহত্যা চালাচ্ছে মোদি সরকার। চীনা মুসলমানদের হিজাব নিষিদ্ধ ও হিজাব কেটে দিয়ে শরয়ী বিধানের সাথে চরম বেয়াদবি করেছে চীনা সরকার। আল্লাহ পাক বিশ্বের পরাশক্তি নমরুদ, ফেরাউন, সাদ্দামকে সামান্য ছোট্ট প্রাণী দিয়ে চরম শিক্ষা দিয়েছেন।

তিনি চীন ও ভারত সরকারকে আল্লাহর সাথে নাফরমানি পরিহার করে তওবা করার আহ্বান জানিয়ে বলেন, সময় থাকতে ইসলামে ফিরে না এলে আল্লাহর গজবে নিপতিত হতে হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ