রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮ ‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা

ইতালির সেনাপ্রধান করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৩৩ জনের। এর মধ্যেই দেশটির সেনাপ্রধান সালভেতর ফারিনার শরীরে পাওয়া গেছে এই প্রাণঘাতি ভাইরাস।

সেনাপ্রধান হিসেবে অনির্দিষ্টকালের জন্য তিনি আর কোনো কাজে যোগ দিতে পারবেন না। কারণ অন্তত দুই সপ্তাহের জন্য তাকে নিজ ঘরে বন্দি থাকতে হবে।

গতকাল রোববার হঠাৎ করেই জেনারেল ফারিনা অসুস্থবোধ করেন। হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করলে তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

চিকিৎসক তাকে অন্তত ১৪ দিন অন্যদের সংস্পর্শ এড়িয়ে চলার নির্দেশ দেন। চিকিৎসকের নির্দেশ মেনে সঙ্গে সঙ্গে তিনি নিজ বাসায় চলে যান। ওদিকে এরই মধ্যে দেশটির ভারপ্রাপ্ত সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে। অন্তবর্তীকালীন সময়ে দায়িত্ব পালন করবেন জেনারেল বনাতো।

উল্লেখ্য, ইউরোপের মধ্যে ইতালিই করোনা ভাইরাসের সবচেয়ে বেশি আক্রমণের শিকার। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩৭৫ জন এবং মৃত্যুর সংখ্যা ৩৩৬। সময় যত গড়াচ্ছে ততই মৃত্যুর অনুপাত বাড়ছে। গতকালই মারা গেছেন ১৩৩ জন। একদিনে এখন পর্যন্ত যেটা সবচেয়ে বেশি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ