মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

রাসুল সা. কে নিজের সফলতা অর্জনের অনুপ্রেরণা মানেন ব্রিটিশমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারী হিসেবে নিজের সফলতা অর্জনের ক্ষেত্রে বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. কে অনুপ্রেরণা মানেন যুক্তরাজ্যের নারী ও সমতাবিষয়কি উপমন্ত্রী নাজ শাহ।

আজ রোববার ব্রিটিশ হাউস অব কমন্সে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ব্রিটিশ এই মন্ত্রী বলেন, একজন মুসলিম নারী হিসেবে নিজের পায়ে দাঁড়াতে যে ব্যক্তি সবচেয়ে বেশি অনুপ্রেরণা, উৎসাহ ও ক্ষমতায়ন করেছেন তিনি হলেন হযরত মুহাম্মদ সা.।

তিনি বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এমন এক সময় পৃথিবীতে এসেছিলেন যখন কন্যা সন্তান জন্ম হলে অভিশাপ মনে করতো মানুষ। আইয়ামে জাহেলিয়াতের যুগে মেয়েদের জীবন্ত পুঁতে ফেলা হতো।

পৃথিবীতে আসার পর সময়ের পরিক্রমায় পরবর্তীতে হযরত মুহাম্মদ সা. একটি সুন্দর সমাজ উপহার দেন। যেখানে নারীরা তাদের বেঁচে থাকার অধিকারের পাশাপাশি সম্পত্তি, বিয়ে, উত্তরাধিকার, ভোট প্রদান, সম্মান, মর্যাদা এবং স্বাধীনতা সবই পেয়েছে, যোগ করেন মুসলিম এই মন্ত্রী।

যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে ব্র্যাডফোর্ড ওয়েস্টের সংসদ সদস্য নির্বাচিত হন নাজ শাহ। এরপর দেশটির নারী ও সমতাবিষয়ক ছায়ামন্ত্রী নির্বাচিত হন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ