রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’

চীনে কোয়ারেন্টাইন হোটেল ধ্বসে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ানপ্রদেশের কোয়ানঝো শহরে করোনা ভাইরাসে আক্রান্ত আশঙ্কায় কোয়ারেন্টাইনে রাখতে ব্যবহৃত হোটেলধ্বসের ঘটনায় অন্তত চারজন মারা গিয়েছে। উদ্ধারকর্মীরা জীবিত অবস্থায় আরও অন্তত ৪৯ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। খবর সিনহুয়া’র।

এখনও ধ্বসেপড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ২০ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে। হোটেলের ধ্বংসস্তূপে ৮৪৮ উদ্ধারকর্মী সাতটি প্রশিক্ষিত কুকুর নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে কোয়ানঝো শহরে ৫তলা ওই হোটেলটি ধ্বসে পড়লে ধ্বংসস্তূপের নিচে অন্তত ৭০ জন আটকা পড়েন।

শিনজিয়া নামের ৮০ অতিথি কক্ষবিশিষ্ট এই হোটেলটি চালু হয়েছিল ২০১৮ সালে। তবে হোটেলটি ধ্বসেপড়ার কারণ এখনও জানা যায়নি।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে রীতিমতো মহামারি আকার ধারণ করেছে এ সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ৩ হাজার ৯৭ জন। আক্রান্ত হয়েছেন ৮০ হাজারেরও বেশি মানুষ। বিশ্বের অন্তত ১০৩টি দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ