রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’

মাদরাসার শিক্ষক ও কর্মীদের বেতন বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গের মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের বেতন বাড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’র খবরে বলা হয়, আজ শনিবার মাদরাসাশিক্ষক ও কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। গত বছরের ১ এপ্রিল থেকে নতুন কাঠামো অনুযায়ী মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা বেতন পাবেন বলে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকার ইতোমধ্যে ষষ্ঠ বেতন কমিশন বাস্তবায়ন করেছে। এবার মাদরাসাগুলোর মুখ্য সম্প্রসারক, সম্প্রসারিকা, করণিক ও গ্রুপ ডি কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদরাসা শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ও শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক-অশিক্ষিক কর্মীদের বেতন বাড়ল। ১ এপ্রিল ২০১৯ সাল থেকে কার্যকর হচ্ছে বেতন কাঠামো। এখন মাদরাসার গ্রুপ ডি কর্মীর ন্যূনতম বেতন ৫ হাজার ৬৫৬ টাকা। সেটাই বেড়ে হলো ৯ হাজার টাকা। মুখ্য সম্প্রসারকদের ন্যূনতম বেতন ছিল ১০ হাজার ৪২১ টাকা। সেটাই বেড়ে হয়েছে ১৪ হাজার।

নতুন বেতন কাঠামোয় গড়ে সব স্তরেই বেতন বেড়েছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। দীর্ঘদিন ধরেই বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ