শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

দিল্লি সহিংসতা: বিপন্ন মানুষের পাশে জমিয়তে উলামায়ে হিন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডবের পর বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশটির সবচেয়ে বড় ধর্মীয় সেবামূলক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ।

শুক্রবার জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারী মাওলানা হাকিমুদ্দীন কাসেমীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, আসাম রাজ্য জমিয়তে উলামার সভাপতি মাওলানা বদরুদ্দীন আজমাল মুসলিম পল্লিগুলো পরিদর্শন করেন।

বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তারা বলছেন, ভারত সবসময় হিন্দু মুসলিম একই সঙ্গে বসবাস করে আসছে। সম্প্রীতি বিনষ্ট করে দাঙ্গা বাঁধিয়ে মানবতা বিপন্ন করা কোনো মানুষের অধিকার হতে পারে না।

এসময় তারা নিপীড়ত মুসলিম-অমুসলিম সবাইকে সরাসরি অর্থ, ত্রাণ সামগ্রি, ওষুধপত্র প্রদান করেন।

জমিয়তের সেক্রেটারি জেনারেল সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানীর নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় জমিয়তে উলামার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বিতর্কিত সিএএকে কেন্দ্র করে গত ২৩ ফেব্রুয়ারি থেকে দিল্লির উত্তর-পূর্বের বিভিন্ন শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশের সামনেই শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ মুসলিমদের অসংখ্য বাড়িঘর ও দোকানপাট বেছে বেছে আগুন ধরিয়ে দেয় উগ্রপন্থীরা। টানা তিন দিন ধরে চলে এ হামলা, অগ্নিকাণ্ড। এতে প্রায় ৫০ জন নিহত ও শত শত সাধারণ মুসলিম আহত হন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ