সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ

‘জয়লাভের সুযোগ পেলে মানুষের কাজে লাগাবো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনে মেয়র পদে জয়লাভের সুযোগ পেলে সেই সুযোগ চট্টগ্রামের উন্নয়ন ও মানুষের উন্নয়নে কাজে লাগাবেন উল্লেখ করেছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

শনিবার সকালে নগরের চান্দগাঁও ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া এতিমখানা ও মাদ্রাসার অভিভাবক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, আল্লাহ আমাকে যখন নির্বাচন করার সুযোগ দিয়েছেন, সেই সুযোগ আমি কাজে লাগাতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। এখন নগরবাসী একবার জয়লাভের সুযোগ দিলে নির্বাচনে আমি কামিয়াব হবো।

তিনি আরও বলেন, এক সময় চান্দগাঁওসহ আশপাশের এলাকা নিয়ে বৃহত্তর বাকলিয়া ছিল। এখন বিভক্ত হলেও আমরা সবাই বৃহত্তর বাকলিয়ার সন্তান। আপনাদের ভাই, বন্ধু হিসেবে আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন। সবার মতামত নিয়ে পরিকল্পিত আধুনিক নগরী গড়ে তুলবো।

এদিকে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম শনিবার বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক ও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এছাড়া মেয়র প্রার্থী রেজাউল করিম শনিবার সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লা কদম মুবারক এতিমখানা জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ