সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযুল ফুরকানের ৪০০ শিক্ষার্থী আস-সুন্নাহর বৃক্ষরোপণ প্রকল্প: ১ বছরে ৮০ হাজার টাকার পেঁপে বিক্রি এসএসসি ও সমমান পরীক্ষার সূচিতে পরিবর্তন, শুরু কবে? ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক প্রতি ১০ কিলোমিটারে একটি করে অ্যাম্বুলেন্স নিশ্চিত করা হবে: সড়কমন্ত্রী ‘মক্কা চুক্তি’তে আমন্ত্রণ পাওয়ার দাবি ইরানের জ্বালানি সরবরাহে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী রাজনীতির ঊর্ধ্বে থেকে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী

জম্মু-কাশ্মিরে করোনা সন্দেহে স্কুল বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মিরে দু'জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সে কারণে জম্মু ও সাম্বা জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। খবর এনডিটিভির।

জম্মুর ওই দুই ব্যক্তির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান সেক্রেটারি রোহিত কানসাল শনিবার সকালে এক টুইট বার্তায় জানিয়েছেন, ওই দু'জনের করোনায় আক্রান্তের সম্ভাবনা খুব বেশি। তাদের থেকে অন্যদের শরীরেও যেন করোনা ছড়িয়ে পড়তে না পারে সেই উদ্যোগের অংশ হিসেবেই সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, ভারতের আসাম রাজ্যে কমপক্ষে ১২৭ জন করোনা আক্রান্ত এক মার্কিন পর্যটকের সংস্পর্শে এসেছেন। সম্প্রতি ওই ব্যক্তির করোনায় আক্রান্তের বিষয়টি ধরা পড়েছে।

তিনি ইতোমধ্যেই আসাম ছেড়ে ভুটানের উদ্দেশে পাড়ি দিয়েছেন। এদিকে, করোনাভাইরাসের আতঙ্কের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

এখন পর্যন্ত ভারতে কমপক্ষে ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে বিশ্বের বিভিন্ন দেশে ৩ হাজার ৪৯৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৩৭। এছাড়া করোনায় আক্রান্ত ৫৭ হাজার ৬২২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত ৯৭টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৬৫১ এবং মারা গেছে ৩ হাজার ৭০ জন। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৬৭ এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের।

চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে। সেখানে আক্রান্তের সংখ্যা চার হাজার ৬৩৬ এবং মৃত্যু হয়েছে ১৯৭ জনের। অপরদিকে, ইরানে এখন পর্যন্ত চার হাজার ৭৪৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১২৪ জন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ