শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট  ‘আজ ইরানে সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ হবে’ আমেরিকার প্ররোচনায় ইসরাইল বিশ্ব পরিস্থিতি অশান্ত করেছে: জমিয়ত

করোনাভাইরাস নিয়ে ধর্ম প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হজ যাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আগামীকাল (রোববার) সংবাদ সম্মেলন করবেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা শেখ নাজমুল হক সৈকত শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বছর মোট হজযাত্রী ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন। এরমধ্যে সরকারিভাবে হজ করতে যাবেন ১৭ হাজার ১৯৮ জন। এদিকে, আসন্ন মৌসুমের জন্য হজ প্যাকেজ-২০২০ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

হজ প্যাকেজ-১-এ ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ২৫ হাজার টাকা, যা গত বছর ছিল ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। প্যাকেজ-২-এ ৩ লাখ ৬০ হাজার টাকা, গেল বছর ছিল ৩ লাখ ৪৪ হাজার টাকা। আর নতুন প্যাকেজ-৩-এর ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১৫ হাজার টাকা।

বেসরকারি হজ প্যাকেজ প্রথম ৪ লাখ ২৫ হাজার, দ্বিতীয় ৩ লাখ ৬০ হাজার ও তৃতীয় ৩ লাখ ১৫ টাকা এবং সরকারিভাবে হজ প্যাকেজ ৩ লাখ ১৫ হাজার টাকা অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রী পরিবহন করা হবে। তবে আরেকটি কোম্পানি যুক্ত করার চিন্তা করা হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ