সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহর বৃক্ষরোপণ প্রকল্প: ১ বছরে ৮০ হাজার টাকার পেঁপে বিক্রি এসএসসি ও সমমান পরীক্ষার সূচিতে পরিবর্তন, শুরু কবে? ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক প্রতি ১০ কিলোমিটারে একটি করে অ্যাম্বুলেন্স নিশ্চিত করা হবে: সড়কমন্ত্রী ‘মক্কা চুক্তি’তে আমন্ত্রণ পাওয়ার দাবি ইরানের জ্বালানি সরবরাহে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী রাজনীতির ঊর্ধ্বে থেকে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা  

সৌদি আরবে পাঁচজনের শরীরে মিলেছে করোনা ভাইরাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি বিশ্বজুড়ে বিপুল আতঙ্ক তৈরি করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯)। ইতোমধ্যে সৌদি আরবে পাঁচজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল আরাবিয়া’র।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একজন নারী শরীরে প্রথমে করোনা ভাইরাস ধরা পড়ে। তিনি ইরান থেকে বাহারাই হয়ে সৌদি আরবে পৌঁছান। তিনিই ছিলেন করোনায় আক্রান্ত প্রথম ব্যক্তি। এক ব্যক্তির শরীরে ক্রমান্বয়ে কুয়েত হয়ে ইরানে থেকে সৌদি আসেন। তার শরীরেও করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

প্রথম করোনা আক্রান্ত রোগী বাহরাইন হয়ে ইরান থেকে সৌদি আরবে প্রবেশ করেন। তিনি যে গাড়িতে করে সৌদি আরবে আসেন ওই গাড়িতে উঠেছিলেন তৃতীয় ব্যক্তি।

গত বুধবার সৌদি আরব দ্বিতীয় করোনা রোগী সনাক্ত করে। বলা হচ্ছে, ওই ব্যক্তি ইরান সীমান্ত হয়ে সৌদি আরবে আসেন। বৃহস্পতিবার আরও এক ব্যক্তি নতুন করে তৃতীয় করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ৩ হাজার ২৮৫ জনের প্রাণ কেড়েছে এ ভাইরাস। বিভিন্ন দেশে ৯৫ হাজার ৪৮১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৬৮৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ