সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ

মুজিববর্ষে মোদীর আগমনের প্রতিবাদে নেত্রকোনায় তৌহিদী জনতার বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহ্জাদা আকন্দ
নেত্রকোনা থেকে>

মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ বাতিল এবং দিল্লিতে মুসলমানদের হত্যা, মসজিদ ভাংচুর ও পবিত্র কুরআনে অগ্নিসংযোগের প্রতিবাদে নেত্রকোনায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদী জনতা।

আজ শুক্রবার জুমার পর নেত্রকোনা জেলা শহরের বারহাট্টা রোডস্থ মিফতাহুল উলুম মাদরাসা প্রাঙ্গণ থেকে সর্বস্তরের তৌহিদী জনতা জেলা শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদে সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাওলানা ইউনুছ, হাফেজ মুহা. দেলোয়ার হোসাইন, মাওলানা আসাদুর রহমান আকন্দ, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা আবু সায়েম খান, মুফতি জাকারিয়া, মাওলানা আব্দুল বারী, মাওলানা শরীফ উদ্দিন তালুকদার ও যুব নেতা গাজী আব্দুর রহিম প্রমুখ।

সমাবেশে বক্তাগন বলেন, এই দেশ ওলি আল্লার দেশ, ইসলাম ধর্মের জন্য এই দেশের মুসলমানগন জীবন দিতেও প্রস্তুত। ভারতের মুসলমানদের রক্তে রঞ্জিত সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ মোদিকে বাংলার মাটিতে কিছুতেই নামতে দেয়া হবে না। তৌহিদী জনতা জীবন দিয়ে হলেও মোদির আগমন প্রতিহত করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ