মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

বরুড়া নাগরিক কল্যাণ পরিষদের কোরআন মশক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরুড়া নাগরিক কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী কোরআন মশক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে।

৬ মার্চ শুক্রবার বাদ জুমা হুরুয়া মাদরাসায় এ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়। শায়খুল কোররা, ওস্তাজুল আসাতিজা ক্বারী আবদুর রহমান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত কোরআন মশক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন বরুড়ার গর্ব, আন্তর্জাতিক হাফেজ, কারী নাজমুল হাসান।

বরুড়া নাগরিক কল্যাণ পরিষদ এর স্বপ্নদ্রষ্টা ও সভাপতি, বরুড়ার কৃতিসন্তান, কাতার ধর্ম মন্ত্রনালয়ের ইমাম ও খতীব, মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন কাতারের সেকরেটারী জেনারেল, মাজলিসুল উলামা কাতার এর সদস্য সচিব, কাতার হজ্জ মিশনের সাবেক মুয়াজ্জেহ শরয়ী মাওলানা মুশাহিদুর রহমান এর পৃষ্ঠপোষকতায় এবং পরিষদের সিনিয়র সহসভাপতি ও অর্থ পরিচালক মুফতী মনজুর মুজিবের তত্বাবধানে পরিচালিত কোর্সে সার্বিক সহযোগীতায় ছিলেন- বরুড়া নাগরিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুফতী ওযায়ের আমীন, মুফতী হায়াত মাহমুদ জাকির, মুফতী মুনিরুজ্জামান।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়ার কৃতিসন্তান, নোয়াখালী চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মুহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া।

বরুড়া নাগরিক কল্যাণ পরিষদ বরুড়া পৌর শাখার আহবায়ক মুফতী সোলাইমান মিয়াজী ও সদস্যসচিব মাওলানা আবদুল্লাহ আল আশরাফী এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কোর্সের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা ক্বারী আহমদুল্লাহ।

আরো উপস্থিত ছিলেন মাওলানা ইউসুফ নিজামী, ডা. যোবায়ের আহমদ মিয়াজী, মাওলানা নুরুল্লাহ মিয়াজী, হাফেজ ওয়ালী উল্লাহ, মাওলানা আল আমিন, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফয়জুল্লাহ, হাফেজ মাহমুদ আশরাফী, মাওলানা শাহ আলম, মাওলানা ওমর ফারুক, মাওলানা এমরান হোসাইন ভুঁইয়া, কারী আব্দুল হামিদ, মাওলানা সালমান লতিফপুরী, মাওলানা আমিনুল ইসলাম, মুহাম্মদ আল আমিন প্রমূখ।

কোর্সে যেসব মাদরাসা অংশগ্রহন করেছে হুরুয়া মাদরাসা, মারকাজুন নূর মাদরাসা, দীঘলগাঁও মাদরাসা, ছোট লক্ষিপুর মাদরাসা, আসরা মাদরাসা, মেড্ডা মাদরাসা, মানিকসার মাদরাসা, বিশ্বরোড মাদরাসা, বরুরা অফিস পাড়া মাদরাসা, বাগমারা মাদরাসা, মুকাররম, মারকাজুল কুরআন আমরাতলী মাদরাসা, দরগার নামা মাদরাসা, আবরার মাদরাসা, ঝলম মাদরাসা অন্যান্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ