সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহর বৃক্ষরোপণ প্রকল্প: ১ বছরে ৮০ হাজার টাকার পেঁপে বিক্রি এসএসসি ও সমমান পরীক্ষার সূচিতে পরিবর্তন, শুরু কবে? ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক প্রতি ১০ কিলোমিটারে একটি করে অ্যাম্বুলেন্স নিশ্চিত করা হবে: সড়কমন্ত্রী ‘মক্কা চুক্তি’তে আমন্ত্রণ পাওয়ার দাবি ইরানের জ্বালানি সরবরাহে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী রাজনীতির ঊর্ধ্বে থেকে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা  

পাকিস্তানে ধসে পড়লো ৫ তলা ভবন, নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের করাচিতে পাঁচ তলা একটি আবাসিক ভবন ধসে ১৪ জন নিহত এবং আরও অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের আব্বাসী শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দেশটির করাচি শহরের গুলবাহার এলাকায় পাঁচ তলা একটি আবাসিক ভবন ধসে হতাহতের এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে করাচি পুলিশ ও রেঞ্জার্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। করাচির মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ সেখানকার কমিশনারকে উদ্ধার অভিযান নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে, করাচির মেয়র ওয়াসিম আক্তার বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

করাচি মেট্রোপলিটন করপোরেশনের চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগের ডাক্তার সালমা কাউসার জানান, আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে বেশ কয়েকজনকে হাড় বিশেষজ্ঞ এবং অপারেশন বিভাগে পাঠানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ