মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

কুড়িগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রৌমারী উপজেলার মোল্লারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার-১০৬১ এর কাছ থেকে আজাহার আলী (৪২) নামের ওই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়া হয়। আজাহার আলীর বাড়ি রৌমারী উপজেলার বেহুলার চর গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ। তিনি গণমাধ্যমকে জানান, ওইদিন দিবাগত রাত ১টার দিকে আজাহারসহ ১৫-২০ জন গরু চোরাকারবারী মোল্লারচর সীমান্তে কাঁটাতারের ওপর মই দিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করছিল।

ভারতের ঝাউডাঙা এলাকার দায়িত্বরত বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে গরু চোরাকারবারীদের ধাওয়া দেয়। এ সময় চোরাকারবারীদের সবাই পালিয়ে যেতে পারলেও মইয়ের ওপর থাকায় আজাহার বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন। পরে বিএসএফ সদস্যরা তাকে তাদের সঙ্গে নিয়ে যায়।

তিনি আরও জানান, বাংলাদেশি নাগরিক আটকের বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, আজাহারকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ