শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনা ভাইরাস: আরব আমিরাতে জুমার নামাজ সংক্ষিপ্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে সব দেশই। তবে এবার প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে জুমার নামাজ সংক্ষিপ্ত করতে নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দশ মিনিটের মধ্যেই এ নামাজ শেষ করার তাগিদ দেয়া হয়েছে।

আমিরাতে জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্টস দেশটির ইমামদের জুমার নামাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, জুমার নামাজের সময় পবিত্র কুরআনের মাত্র দুটি আয়াত তিলাওয়াত করতে হবে ইমামদের। নামাজে ১০ মিনিটের বেশি সময় নেয়া উচিত হবে না বলেও উল্লেখ করা হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত এ পদক্ষেপগুলো ভাইরাস ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা হ্রাস করতে সহায়তা করবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ