সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাজুল ফুরকানের ৪০০ শিক্ষার্থী আস-সুন্নাহর বৃক্ষরোপণ প্রকল্প: ১ বছরে ৮০ হাজার টাকার পেঁপে বিক্রি এসএসসি ও সমমান পরীক্ষার সূচিতে পরিবর্তন, শুরু কবে? ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক প্রতি ১০ কিলোমিটারে একটি করে অ্যাম্বুলেন্স নিশ্চিত করা হবে: সড়কমন্ত্রী ‘মক্কা চুক্তি’তে আমন্ত্রণ পাওয়ার দাবি ইরানের জ্বালানি সরবরাহে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী রাজনীতির ঊর্ধ্বে থেকে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী

করোনা ভাইরাসে যুক্তরাজ্যে প্রথম মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ওই রোগী রয়্যাল বার্কশায়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

রয়্যাল বার্কশায়ার এনএইচএস ট্রাস্ট এক বিবৃতিতে বলেছে, ‘দুঃখের বিষয়, আমরা নিশ্চিত করছি যে এই ভাইরাসে আক্রান্ত একজন বয়স্ক রোগীর মৃত্যু হয়েছে। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।’

তাতে আরও বলা হয়, ‘করোনা ভাইরাসের কোনো কারণ ছাড়াই ওই রোগী প্রথমে হাসপাতালে গিয়েছিলেন। পরে তিনি হাসপাতাল থেকে চলে আসেন। কিন্তু বুধবার আবারো তিনি হাসপাতালে গেলে তাকে রাতে পরীক্ষা করা হয়। সেখানে তার করোনা ভাইরাস ধরা পরে।’

ইংল্যান্ডের প্রধান মেডিকেল অফিসার প্রফেসর ক্রিস হুইটি বলেন, ‘আমরা শুনেছি ইংল্যান্ডে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এক রোগী মারা গেছেন। আমি তাদের পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’

এর আগে গত সপ্তাহে জাপানের ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ জাহাজে থাকা একজন ব্রিটিশ পর্যটক করোনা ভাইরাসে মারা যান। জাহাজটিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিলো।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র জানিয়েছেন, দেশটিতে করোনা ভাইরাস উল্লেখযোগ্যভাবে ছড়িয়ে পড়ছে।

এদিকে যুক্তরাজ্যে বুধবার পর্যন্ত ৩০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার সংখ্যা দিন দিন বাড়ছে। -বিবিসি, গার্ডিয়ান

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ