মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৭ জেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া অভয়াশ্রমে মাছ শিকারের অপরাধে সাত জেলেকে আটক করা হয়েছে।

উপজেলা প্রশাসন, স্থানীয় মৎস্য অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে জেলেদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ এলাকার কাদের আকন্দের ছেলে এনামুল আকন(১৯), একই এলাকার আকবর মজমের ছেলে যুবায়ের (১২), বোরহানউদ্দিন উপজেলার সাচনা ইউনিয়নের সিরাজের ছেলে মিরাজ(২৩), জসিমের ছেলে সাব্বির (১২), সিরাজ মাঝির ছেলে সুলাইমান ও গংগাপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে বাবুল(৫৫) কে আটক করা হয়।

পরে আটককৃত জেলেদের বুধবার রাত সাড়ে ১০টায় বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. বশির গাজী।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুল সালেহীন জানান, মার্চ-এপ্রিল দুই মাস ভোলার মেঘনা-তেতুলিয়া নদীর অভয়াশ্রমে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেন সরকার।

‘নিষেধাজ্ঞাকালীন মৎস্য সম্পদ রক্ষার্থে তারা বুধবার তেতুলিয়ায় দিন ব্যাপী অভিযান পরিচালনা করেন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেতুলিয়ার অভয়াশ্রমে মাছ শিকারের অপরাধে তাদের আটক করা হয়।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ