বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ময়মনসিংহে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের পিছনে কিতাব আলী মাজার থেকে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে মাজারে লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে আঠারবাড়ি পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

আঠারবাড়ি পুলিশ ফাঁড়ি প্রধান মুহা. জামাল উদ্দিন আওয়ার ইসলামকে বলেন, আমরা কিছুক্ষণ আগেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। লাশটি দেখে যতটুকু বুঝা যাচ্ছে গতকাল রাতে কেউ তাকে হত্যা করে এখানে ফেলে রেখেছে। নিহত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে নিহত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনি বলা যাচ্ছে না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ তবে নিহত ব্যক্তিকে ইটের আঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ