মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মোদিকে প্রতিহত করতে বিমানবন্দরে থাকার ঘোষণা হেফাজতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দিল্লিতে মুসলিম হত্যা, নির্যাতনের প্রতিবাদে মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন প্রতিহত করতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার দুপুরে শহরের বড় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে বের হয়ে শহরের দোয়েল চত্বরে এসে মিলিত হন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের ট্রাংক রোড, মিজান রোড, জেল রোড, বড় মসজিদ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের দিল্লিতে মুসলিম গণহত্যা চলছে। এ হত্যা এখনও বন্ধ হয়নি। সাম্প্রদায়িক ও খুনি মোদিকে মুজিববর্ষে আনলে বাংলাদেশ কলঙ্কিত হবে। এটি বাংলার মানুষ মেনে নেবে না। মাথায় কাফনের কাপড় আর হাতে জুতা নিয়ে বিমানবন্দরে থাকবে হেফাজত।

প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে হেফাজত নেতারা বলেন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন বুঝতে চেষ্টা করুন প্রধানমন্ত্রী। মোদি যদি বাংলাদেশে আসে তাহলে মুসলমানরা জেনে নেবে আপনি তাদের পক্ষে নেই। কোনো অবস্থায়ই যেন মোদি বাংলাদেশে আসতে না পারে তার ব্যবস্থা করবেন আপনি।

মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশের ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি রহিমুল্লাহ কাসেমী, ফেনী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সাইফুদ্দিন কাসেমী, মাওলানা শিব্বির আহম্মদ, সহ-সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস, জাফর আহম্মদ, উপদেষ্টা মাওলানা আবদুর রাজ্জাক প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ