সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ

ঠাকুরগাঁওয়ে একই পরিবারের ৭ জন অজ্ঞাত রোগে আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ তার পরিবারের সাতজন সদস্য হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকাল ৪টায় পুলিশের সহযোগিতায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

অসুস্থরা হলেন- উপজেলার ভানোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অপূর্ব কুমার রায়, তার স্ত্রী মনজু রানী রায়, তার নাতি শুভ, যুবরাজ, প্রলয় মিথি ও বাড়ির কাজের লোক তৈল্য কুমার রায়।

অসুস্থ সাতজনই বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ দিকে সাবেক চেয়ারম্যানের বাড়ির তিনটি কুকুর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ইতোমধ্যে দুটি পালিত পায়রা মারা গেছে।

এর আগে ঘটনা জানার পর ওই বাড়িতে প্রবেশ করতে সাহস পায়নি স্থানীয়রা। পরে পুলিশ ও মেডিকেল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়ির লোকজনকে উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, সকাল থেকেই বাড়ির কুকুর দুটি অসুস্থ। স্থানীয় চিকিৎসক ডেকে কুকুর দুটিকে ইনজেকশন দেওয়া হয়েছে। দুপুরে খাবারের পর বাড়ির লোকজন একে একে অসুস্থ হতে শুরু করে। তবে কেন অসুস্থ হচ্ছে এর কারণ সঠিক কেউ জানাতে পারেনি।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু সাদাৎ রুপক জানান, খাবার পানিতে অথবা খাবারে চেতনানাশক মিশিয়ে খাওয়ানোর কারণে এমনটা হতে পারে। চিকিৎসা প্রদান করা হয়েছে। আশা করছি খুব শীঘ্রই শঙ্কামুক্ত হবে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাশেম জানান, ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠিয়ে অ্যাম্বুলেন্সে রোগীদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ