মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

১০ দিন পর আফগানিস্তান ছাড়তে শুরু করবে মার্কিন সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের তালেবানদের সঙ্গে আমেরিকার সাম্প্রতিক চুক্তির প্রেক্ষাপটে আর ১০ দিন পর দেশটি ছাড়া শুরু করবে মার্কিন সেনারা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এ তথ্য জানিয়েছেন।

গতকাল সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে এসপার বলেন, তিনি আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডারকে সেনা প্রত্যাহারের প্রাথমিক কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।

প্রায় এক বছরের আলোচনা শেষে গত শনিবার তালেবানের সঙ্গে শান্তি চুক্তি সই করে আমেরিকা। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত শান্তি চুক্তিতে আমেরিকার পক্ষে সই করেন আফগান বিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি জালমাই খালিলজাদ। আর তালেবানের পক্ষে নেতৃত্ব দেন উপপ্রধান মোল্লা গনি বারাদার। এ সময় বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।

সংবাদ সম্মেলনে এসপার বলেন, আমেরিকা প্রথমে আফগানিস্তানে মোতায়েন সেনা সংখ্যা ৮ হাজার ৬০০ জনে নামিয়ে আনবে। এরপর আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষ করে তালেবানের পক্ষ থেকে কোনো সহিংসতা হয় কিনা তা দেখার পর বাকি সেনা প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন। চুক্তি অনুযায়ী তালেবান সহিংসতা বন্ধ রাখলে আগামী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।

২০০১ সালে খোঁড়া অজুহাতে তৎকালীন তালেবান সরকারকে উৎখাতের লক্ষ্যে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী দেশটিতে আগ্রাসন চালায়। দীর্ঘ ১৮ বছরের বহুপক্ষীয় যুদ্ধে হাজার হাজার সাধারণ আফগান মারা যায়। আহত হয়েছে কয়েক লাখ। এ ছাড়া আফগান সেনা, পুলিশ, তালেবান যোদ্ধা এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সেনারা প্রাণ হারিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ