মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশন বসছে ২২ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২২ মার্চ শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের দুইদিন ব্যাপী বিশেষ অধিবেশন।

আজ মঙ্গলবার (৩ মার্চ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ সংসদের ৭ম এই অধিবেশন আহ্বান করেন। ২২ মার্চ সকাল ১১টায় অধিবেশন শুরু হবে।

রেওয়াজ অনুযায়ী অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময় সীমা নির্ধারণ হয়ে থাকে। তবে এবারের অধিবেশন দুই দিনব্যাপী হবে এটি গত ৬ষ্ঠ অধিবেশনের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকেই সিদ্ধান্ত হয়।

বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধুর জীবন কর্মের উপর আলোচনা হবে। সেই আলোচনায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীসহ বিশ্ববরেণ্য ব্যক্তি বক্তব্য রাখবেন। এছাড়া সংসদ সদস্যদের মধ্যে যারা বঙ্গবন্ধু সম্পর্কে ভালো বলতে পারবেন তারাও আলোচনায় অংশ নেবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ