বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মাওলানা আবুল হাশেম রহ. স্মরণে ইসালে সওয়াব ও দোয়া মাহফিল শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা জেলার প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও আলেমে দীন মাওলানা আবুল হাশেম রহ.-এর স্মরণে হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসা বেতুয়ার উদ্যোগে বার্ষিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী শুক্রবার মাওলানা আবুল হাশেম রহ.-এর নিজ বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া গ্রামে রাত ব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরী সিদ্দীকী (পীর সাহেব জৈনপুরী)। পরিচালনা করবেন হজরত মাওলানা ছফিউল্লাহ হাশেমী।

এতে প্রধান অতিথি হিসেবে তাশরিফ আনবেন- পীরে কামেল মাওলানা আব্দুল হালিম (ধামতি দরবার শরীফের পীর)। বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন ছারছিনা দরবার শরীফের ছোট পীর মাওলানা শাহ মুহা. আরিফ বিল্লাহ সিদ্দিকী, নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোশতাক ফয়েজী, বানিয়াপাড়া দরবার শরীফের পীর মাওলানা আবু বকর সিদ্দিক, চান্দিনা আল-আমিন কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আ. ন. ম মাঈন উদ্দিন সিরাজী।

হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী, চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, মাওলানা আবদুস সাত্তার নূরী (ভারত), হায়দরগঞ্জ আলিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আল-আমিন, মাওলানা এ. কে. এম মুহিব্বুল্লাহ হাশেমীসহ অনেক পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম।

মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক হযরত মাওলানা রুহুল আমিন হাশেমী মাহফিলে সর্বস্তরের জনগণকে শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ