বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে নির্বিচারে মুসলিম ‘গণহত্যা, মসজিদ, মাদরাসা ও পবিত্র কুরআন জ্বালিয়ে দেয়া’র ঘটনায় ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

সোমবার আসর নামাজের পর উপজেলার গোপালপুর বাজারে ‘দক্ষিণ আলফাডাঙ্গার সকল ধর্মপ্রাণ মুসলমানের’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মিছিলটি গোপালপুর বাজার মসজিদ থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার চৌরাস্তায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন- মাওলানা আমিরুল ইসলাম, মিঠাপুর মাদরাসার প্রধান মুফতি সিরাজুল ইসলাম, গোপালপুর বাইতুল ফালামাদরাসার সুপার মাওলানা আব্দুর ছামাদ, চান্দড়া মাদরাসার প্রধান মাওলানা আমিনুল্লাহ, সাবেক গোপালপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ওবাইদুর রহমান প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ