শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চমবারের মতো অবৈধ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

গতকাল সোমবার অনুষ্ঠিত হওয়া দেশটির সাধারণ নির্বাচনের বুথফেরত জরিপে এমন তথ্যই পাওয়া গেছে।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, জরিপে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেনি গান্টজের চেয়ে সামান্য এগিয়ে আছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত এক বছরের মধ্যে তৃতীয় দফা অনুষ্ঠিত হওয়া দেশটির সাধারণ নির্বাচনে মোট ১২০ আসনের মধ্যে ৫৯ আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী লিকুদ পার্টির। আর ৩২-৩৪টি আসন পেতে পারে বেনি গান্টজের নেতৃত্বাধীন মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট জোট।

উল্লেখ্য, ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় আছেন ৭০ বছর বয়সী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। এরপর ২০০৯ সালে ফের ক্ষমতায় আসার পর থেকে এখনো দেশটি শাসন করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ