মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

নতুন নির্বাচন চেয়ে এবার ইশরাকের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছেন বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনালে এ মামলা করেন তাবিথ। একই সঙ্গে তিনি ওই সিটিতে নতুন নির্বাচনের দাবিও করেছেন মামলায়।

এর আগে, সোমবার (২ মার্চ) ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে ডিএনসিসি নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নির্বাচন বাতিল চেয়ে মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। একই সঙ্গে তিনিও ওই সিটিতে নতুন নির্বাচনের দাবি করেন মামলায়।

এ বিষয়ে তাবিথ আউয়ালের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, আদালতে নির্বাচনে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মামলা করেছেন তাবিথ আউয়াল। মামলার বিষয়ে আদালত এখনো কোনো আদেশ দেননি। বিচারক নথি পর্যালোচনা করে আদেশ দেবেন।

মাসুদ আহমেদ বলেন, গত নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যায়নি। নির্বাচন সঠিকভাবে হয়নি। নির্বাচনে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। আমরা এ নির্বাচন বাতিল চেয়ে নতুন নির্বাচনের জন্য আদালতে মামলা করেছি।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ডিএনসিসিতে মেয়র পদে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

আর ডিএসসিসিতে একই পদে জয়ী হন আওয়ামী লীগের অপর প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ