শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

গাছ কাটাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাছ কাটাকে কেন্দ্র করে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

নিহতের মধ্যে রয়েছেন একই পরিবারের বাবা ও তার দুই ছেলে। এদিকে স্বামী ও দুই সন্তানের মৃত্যুর খবর শুনে নিজের বাড়ি আলুটিলা বটতলীতে স্ট্রোক করে মারা যান সাহাব মিয়ার স্ত্রী রঞ্জু বেগমও।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আলুটিলা বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ৪০ বিজিবির সিপাহী শাওন, আলুটিলা বটতলী গ্রামের সাহাব মিয়া (৭০), সাহাব মিয়ার ছেলে আহাম্মদ আলী ও আকবর আলী।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। ওসি শামছুদ্দিন ভুঁইয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম বলেন, হাসপাতালে এখন পর্যন্ত দুইটি লাশ এসেছে। তাদের শরীরেও গুলির চিহ্ন রয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) খোরশেদ আলম বলেন, আহত চারজনের মধ্যে দুই জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করবে পুলিশ। খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ