সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত

কমলগঞ্জে আসছেন আওলাদে রাসুল সা. সায়্যিদ হাসান আসজাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম: পীরে কামিল মরহুম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রসিদ সাহেব শায়খে তিলকপুরী রহ. এর মুরিদান, জাকিরিন ও মুহিব্বিনদের উদ্যোগে ৩৫ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ৫ মার্চ (বৃহস্পতিবার) বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত দক্ষিণ তিলকপুর মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে৷

এ মহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করবেন ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের বীর সেনানী, শায়খুল হাদিস আল্লমা সায়্যিদ হুসাইন আহমদ মাদানি রহ. এর সুযোগ্য দৌহিত্র আওলাদে রাসুল সা. হাফেজ আল্লামা সায়্যিদ হাসান আসজাদ মাদানি।

মহফিলে প্রধান আর্কষণ আল্লমা মুফতি মুজিবুর রহমান, চট্টগ্রাম। প্রধান বক্তা মাওলানা হাফেজ আব্দুর নুর সাহেব, বাহুবলী৷ বিশেষ বক্তা মাওলানা নুরুল মুক্তাক্বিন জুনাইদ, মাধবপুরী আলোচনা করবেন৷

আমন্ত্রিত ওলামা কেরাম থাকবেন- মাওলানা আহমদ আলী, মাওলানা মুফতি খুবাইব আহমদ জাহাঙ্গীর, মাওলানা জহিরুল হক, আলহাজ্ব মাওলানা কামরুজ্জামান, মাওলানা মুশাহিদ আলী, হাফেজ বকসেদ আলী ৷

৩৫ তম বার্ষিক ওয়াজ মাহফিল সভাপতিত্ব করবেন আলহাজ্ব হযরত মাওলানা শাহাবুদ্দীন তিলকপুরী, আলহাজ্ব হযরত মাওলানা উসমান আলী, আলহাজ্ব হযরত মাওলানা শাহেজামান।

উল্লেখ্য- মরহুম মাওলানা মোঃ আব্দুর রশিদ প্রখ্যাত মাওলানা ও পীর ছিলেন৷ বাংলাদেশ ও ভারতে তাঁর অনেক মুরিদ ছিল৷ ১৯৪৫ সালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় আদমপুরে দক্ষিণ তিলকপুর গ্রামের মণিপুরি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন৷ ২০০৭ সালে ঢাকার খিদমা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস করেন৷

উক্ত বার্ষিক মাহফিলটি সুন্দর এবং সফলভাবে সম্পন্ন করার লক্ষে মাহফিল সার্বিক সহযোগীতায় কামনা করে ছাহেবজাদায়ে তিলকপুরী হাফেজ শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে সর্বস্তরের তৌহিদী জনতার কাছে দোয়া ও যথাসময়ে উপস্থিতি কামনা করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ