শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করুন: বাংলাদেশ খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষনা করার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবী জানিয়ে বলেন, আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা. খাতামান্নাবিয়্যীন (অর্থ সর্বশেষ নবী)। তার পরে পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না।

‘কাদিয়ানী সম্প্রদায় হযরত মুহাম্মদ সা. কে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস না করে পবিত্র কুরআনকে অস্বীকার করেছে। হজরত মুহাম্মাদ সা. কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে কেউ মুসলমান থাকতে পারে না। তাই বিশ্বের ওলামায়ে কেরাম সর্বসম্মতিক্রমে কাদিয়ানীদের অমুসলিম বা কাফের হিসেবে ফতোয়া দিয়েছেন।’

নেতৃদ্বয় আরও বলেন, ওআইসির ফিকাহ কমিটির সিদ্ধান্তের আলোকে অনেক মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীদের অমুসলিম ঘোষনা করেছে। সৌদি আরব কাদিয়ানীদের জন্য হজ্ব. নিষিদ্ধ করেছে। বাংলাদেশেও কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে একটি পৃথক সম্প্রদায় হিসেবে তালিকাভুক্ত করতে হবে। যাতে মুসলমান পরিচয় দিয়ে কাদিয়ানীরা জাতিকে বিভ্রান্ত করে ঈমান হরণ করতে না পারে।

‘কাদিয়ানীরা ভিন্ন ধর্ম হিসেবে স্পষ্ট হলে সংখ্যালঘু সম্প্রদায়ের মত তারাও এদেশে বসবাস এবং ধর্ম পালন করতে পারবে। কোন মুসলমান বাধা দিবে না।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ