শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

স্পিকারের দিল্লি সফর স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারত সফর স্থগিত করেছেন। ভারতের লোকসভা ও রাজ্যসভার স্পিকারের আমন্ত্রণে চার দিনের সফরে আজ সোমবার দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা ছিল তার।

তবে রোববার রাতেই এ সফর স্থগিত করা হয় বলে সংসদ সূত্র জানিয়েছে। ২৬ মার্চের পরে সুবিধাজনক সময়ে এই সফর পুনর্নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে।

শেষ মুহূর্তে সফর স্থগিতের কারণ সম্পর্কে জানতে চাইলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, সফর স্থগিত নয়, পুনর্নির্ধারণ করা হয়েছে। ১৭ মার্চ থেকে মুজিববর্ষের বিশেষ কিছু অনুষ্ঠান শুরু হচ্ছে। এসব অনুষ্ঠানের কিছু বিশেষ দায়িত্ব তার ওপর পড়েছে।

‘এটা পূর্বনির্ধারিত ছিল না। সম্প্রতি তার ওপর এসব দায়িত্ব এসেছে। মুজিববর্ষ উদযাপনে গঠিত জাতীয় কমিটির সঙ্গে সংসদ থেকে কিছু কর্মসূচি সমন্বয় করতে হবে। এসব ব্যস্ততার কারণে ভারত সফর পুনর্নির্ধারণ করা হয়েছে। ২৬ মার্চের পরে তিনি যেতে পারবেন।’

স্পিকার জানান, ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন বসতে যাচ্ছে। ওই অধিবেশনে অতিথিদের আমন্ত্রণের বিষয় নিয়েও কিছু ব্যস্ততা রয়েছে। নেপালের রাষ্ট্রপতিকে আনার জন্য ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে, তাকে ফোনও দেওয়া হয়েছে। এরকম হঠাৎ করেই বেশকিছু বিষয় সামলাতে হচ্ছে। অতিথিদের মধ্যে কয়েকজন করোনা ভাইরাসের কারণে আসতে পারছেন না। এজন্য কার্ড ছাপানোসহ অনেক কাজ আটকে আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ