সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত

সুন্দরবনে অস্ত্রসহ ২ বনদস্যু আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় পশ্চিম সুন্দরবনের মোহন্তখালী খাল থেকে অস্ত্র ও গুলিসহ দুই বনদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার (১ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে নদী রায় মঙ্গলের মোহন্তখালী খাল থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- গোলাম মোল্যা (৩৬) ও জালাল উদ্দীন (৫০)। গোলাম মোল্যা বাগেরহাটের রামপাল উপজেলার ও জালাল উদ্দীন ভারতের বাসিন্দা।

এ সময় বনদস্যুদের হাতে জিম্মি থাকা জেলে বাবলু গাজী, শহীদ হোসেন ও রেজাউল ইসলামকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা শ্যামনগর উপজেলার কালঞ্চি ও হরিনগর গ্রামের বাসিন্দা বলে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ নিশ্চিত করেছেন।

কোস্টগার্ডের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তিন দিন আগে মাছ শিকারে গিয়ে বনদস্যুদের হাতে অপহরণের শিকার হন কালঞ্চি গ্রামের দুই জেলে। অপহৃত জেলেদের পরিবারের মাধ্যমে বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্যসহ আরও কিছু জেলেকে নিয়ে গতকাল রোববার রাতে সুন্দরবনে অভিযানে যায় কোস্টগার্ডের সদস্যরা। একপর্যায়ে সীমান্ত নদী রায়মঙ্গলের মোহন্তখালী খালের মধ্য থেকে তিনি জেলেকে উদ্ধার করে। আটক করা হয় দুই বনদস্যুকে।

আটক বনদস্যুদের বিরুদ্ধে শ্যামনগর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ