শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে এবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দু’জন। তাদের মধ্যে একজন দিল্লির বাসিন্দা ও অন্যজন তেলেঙ্গানার।

আজ সোমবার দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই দুই আক্রান্তের কথা জানানো হয়েছে।

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে যিনি আক্রান্ত হয়েছেন, তিনি সম্প্রতি ইতালি সফর করেছেন। আর তেলেঙ্গানা রাজ্যের আক্রান্ত ব্যক্তি দুবাই সফর করেছিলেন।

এই নিয়ে ভারতে মোট পাঁচজন এই ভাইরাসে আক্রান্ত হলেন। তিনজনকে আগেই চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত দু’জনের অবস্থাই স্থিতিশীল। তাদের ওপর বিশেষ নজর রাখছেন চিকিৎসকেরা।

করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় চীনে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে বল সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে। চীনে যে কয়জন মারা গেছেন তাদের ৯০ শতাংশই হুবেই প্রদেশের লোক।

গত ডিসেম্বরে এই প্রদেশ থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪১ জনে। ৫৮টি দেশে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ