বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

আমরা ভালো হলে মুসলমানদের ওপর জুলুম থাকবে না: আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারা বিশ্বের মুসলমানের উপর নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা জানিয়েছেন হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি বলেছেন, সারা বিশ্বের মুসলমানের উপর নির্যাতন ও নিপীড়ন চলছে। আমরা যদি ভালো হই তবে মুসলমানদের উপর এ জুলুম থাকবে না। সৃষ্টিকর্তার নিকট দোয়া করি বিশ্বের সকল মুসলমানের উপর শান্তি বর্ষিত হোক।

সোমবার দুপুরে কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে জেলা কওমী ওলামা পরিষদের আয়োজনে ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কাফেরদের যারা ক্ষমা করবেন তারাও কাফের। কাদিয়ানীদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেয়া প্রয়োজন। বাংলাদেশে তারা থাকবেন অন্য ধর্মের মানুষের মত। তারা মারা গেলে মুসলমানদের সঙ্গে কবরে দাফন করা যাবে না।

হেফাজতে ইসলামের নেতার কুড়িগ্রামে এই প্রথম আগমনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আলেম ওলামাসহ লক্ষাধিক মুসল্লি সম্মেলনে অংশ নেন।

সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত মহাসম্মেলনে আবদুল হক হক্কানীর সভাপতিত্বে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, আল্লামা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা কাজী ফজলুল করিম প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা কুরআন-হাদিসের আলোকে কাদিয়ানি মতবাদের অসারতা তুলে ধরেন এবং তাদেরকে মুসলিম মনে করার কোনো সুযোগ নেই বলে জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ