সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত

মোদির সফর বাতিলের দাবিতে কক্সবাজারে হেফাজতের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দিল্লিতে মুসলিম গণহত্যা, মসজিদে অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসা প্রতিহত করতে লংমার্চ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

প্রয়োজনে বাংলাদেশের মুসলমানরা মাঠে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির নায়েবে আমির মাওলানা হাফেজ ছালামত উল্লাহ। তিনি বলেছেন, ‘মোদি একজন সন্ত্রাসী রাষ্ট্রপ্রধান। তার হাতে মুসলমানদের স্বাধীনতা ভূলুণ্ঠিত।’

হেফাজতের সাধারণ সম্পদক মাওলানা ইয়াছিন হাবিব বলেন, ‘ভারতে মুসলমানরা গণহত্যার শিকার হবে, আর বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হয়েও সরকারের পক্ষ থেকে ন্যূনতম প্রতিবাদ করা হবে না। তা কোনোভাবে মেনে নেওয়া যায় না।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের লোকজন স্বাধীনভাবে বসবাস করছে। কিন্তু ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন হবে তা মেনে নেওয়া যায় না। ভারতের মুসলমান গণহত্যা ও মসজিদ পুড়িয়ে ধ্বংস করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

এর আগে শনিবার আছরের পর শহরের খুরুস্কুল রাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কক্সবাজার পৌরসভা গেটে সমাবেশে মিলিত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ