সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ

নেত্রকোনায় পিকনিক থেকে ফেরার পথে ৭ শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনায় পিকনিক থেকে ফেরার পথে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে দূর্গাপুর উপজেলার কালামার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনা খবর পেয়েই ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, শালীহর এ. মোতালেব বেগ দাখিল মাদরাসা ও ভোকেশনালের ৪৬ শিক্ষার্থী আজ (শনিবার) সকালে দু’টি পিকআপ ভ্যানে করে পিকনিকে আসে দূর্গাপুর। তাদের মধ্যে বেশিরভাগই এসএসসি পরীক্ষায় এ বছর অংশগ্রহণকারী।

রাতে ফেরার পথে কালামার্কেট এলাকায় পিছনের পিকাপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে যাওয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। হাসপাতালে নেয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়েছে। আহত ১০ জনকে ময়মনসিংহ মেডিকেলসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ