বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, বিস্ফোরণে নিহত ৫ বন্ধু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাঁচজন নিহত হয়েছেন।

আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে মুকসুদপুর উপজেলার দিগনগরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর ভাঙ্গা হাইওয়ে থানা ওসি মো. আতাউর রহমান বলেন, আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। বাকি দুইজনকে স্থানীয় ভাঙ্গা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদেরও মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জ ফতুল্লার ফরিদ শেখ (৩৫), কাশীপুরের দেওয়ানবাড়ির শাহিন শেখ (৩৮), চাঁদপুরের ফরিদগঞ্জের মাসুদ শেখ, খোকন ও মান্নান। প্রাথমিকভাবে খোকন ও মান্নানের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে মুকসুদপুর উপজেলার দিগনগর স্থানে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্পিড ব্রেকার ক্রস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ