রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

খেলাফত মজলিস নেতা মর্তূজা রেজা হারুনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিস বরিশাল মহানগরীর উপদেষ্টা ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মর্তূজা রেজা হারুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রোববার দুপুর ২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে রেখে যান। তিনি লিভারের রোগে ভুগছিলেন।

আজ আসরের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় জামে মসজিদের দক্ষিণ চত্ত্বরে জানাজা শেষে গ্রামের বাড়ী পটুয়াখালী নিয়ে যাওয়া হয়। আগামীকাল (সোমবার) বরিশালে তার জানাজা ও দাফন হবে।

জানাজায় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আব্দুল হালিম, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহা. আব্দুল জলিল প্রমুখ।

খেলাফত মজলিসের শোক: খেলাফত মজলিস বরিশাল মহানগরীর উপদেষ্টা ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মর্তূজা রেজা হারুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের মাগফিরাত কামনা করে আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ