বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ঐতিহ্যবাহী তালগাছিয়া মাদরাসার তিন দিনব্যাপী মাহফিল ৫ মার্চ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলামঃ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হজরত মাওলানা শাহ্ আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ্'র বিশিষ্ট খলিফা হজরত মাওলানা মাকসুদউল্লাহ্ রহিমাহুল্লাহ্'র নিজ হাতে প্রতিষ্ঠিত মাদরাসা- জামিয়া ইমদাদিয়া তালগাছিয়া'র ৯২ তম বার্ষিক ওয়াজ ও দু'আ মাহফিল আগামী ৫ মার্চ (বৃহস্পতিবার) শুরু হবে। চলবে ৭ মার্চ শনিবার পর্যন্ত।

হজরত মাওলানা মাকসুদউল্লাহ্ রহিমাহুল্লাহ্ ছিলেন হজরত থানভী রহিমাহুল্লাহ্'র বাংলাদেশী খলিফাদের মধ্যে অন্যতম। দারুল উলুম দেওবন্দে পড়াকালীন সময়েই হজরত থানভী রহিমাহুল্লাহ্'র সাথে সুলুক ও তরিকতের সম্পর্ক গড়ে তুলেন এবং দারুল উলুম দেওবন্দ থেকে ফারাগাতের পর দীর্ঘ ১৮ বছর হজরত থানভী'র সহবতে সময় লাগান।

থানাভবন থেকে ফিরে হজরত থানভী'র নির্দেশক্রমে নিজ এলাকা ঝালকাঠি জেলার তালগাছিয়া গ্রামে স্বীয় মুরশিদের দেয়া 'মাদরাসা ইমদাদিয়া খানকাহ্ আশরাফিয়া' নামে একটি মাদরাসা এবং খানকাহ্ কমপ্লেক্স গড়ে তুলেন।

তালগাছিয়া পীর সাহেব হুজুরের বড় ছেলে মাওলানা নুরুল্লাহ্ আশরাফী আওয়ার ইসলামকে জানান, দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম এ মাদরাসার অগণিত ছাত্র, মুরিদ, শুভাকাঙ্ক্ষীগণ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থেকে দ্বীনের খেদমত করে যাচ্ছেন।

মাওলানা নুরুল্লাহ্ আশরাফী তালগাছিয়া মাদরাসার সমস্ত ফুযালা, মুহিব্বিন এবং শুভাকাঙ্ক্ষীদের বাৎসরিক এ ইসলাহী মাহফিলে যোগ দেয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ