রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘শিক্ষার্থী না থাকায় খালি থেকে যাচ্ছে পলিটেকনিক-ভোকেশনাল’  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮ ‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব

ওমরা ভিসার ফি ও সার্ভিস চার্জ ফেরত দেবে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস আতঙ্কে সৌদি আরবে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞায় ওমরা যাত্রীদের ভিসা এবং অন্যান্য সার্ভিস ফি ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়।

আজ রোববার (১ মার্চ) বিকেলে এ ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ওমরা ভিসা প্রবেশ স্থগিতের সিদ্ধান্তের পর এই ঘোষণা দেয়া হলো।

ঘোষণায় বলা হয়েছে, ভিসা স্থগিত হওয়া যাত্রীদের ওমরা ফি এবং অন্যান্য বিষয়ে নেয়া সার্ভিস চার্জসমূহ ফেরত দেবে। এ লক্ষে স্থানীয় এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। অনলাইনেও এ সংক্রান্ত আবেদন করা যাবে। প্রয়োজনে 00966-920002814 এই নম্বর কিংবা ই-মেইলে mohcc@haj.gov.sa যোগাযোগ করা যাবে।

এদিকে সৌদি কর্মকর্তারা আবারও জোর দিয়ে বলেছেন, এ নিষেধাজ্ঞা অস্থায়ী। এটা সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা। যা ওমরা যাত্রীদের নিরাপত্তার জন্য নেয়া হয়েছে। সৌদি আরব কর্তৃপক্ষ গভীরভাবে এটা অনুভব করছে। তাই এই অস্থায়ী সিদ্ধান্ত নিয়ে নিয়মিত পর্যালোচনা করা হবে।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওমরা ও পর্যটন ভিসার যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ