রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘শিক্ষার্থী না থাকায় খালি থেকে যাচ্ছে পলিটেকনিক-ভোকেশনাল’  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮ ‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব

আতঙ্কে ৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যুর ঘটনায় তিন দেশের ওপর অতিরিক্ত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। এই তিন দেশ হচ্ছে ইরান, ইতালি ও দক্ষিণ কোরিয়া।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে কাতারের সংবাদমাধ্যম ‘আল জাজিরা’।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ইরানের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা আরও বাড়ানো হয়েছে। বিগত ১৪ দিনে যেসব বিদেশি নাগরিক ইরানে প্রবেশ করেছিল তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়াও ইতালি এবং উত্তর কোরিয়ার যেসব অঞ্চলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে সেসব অঞ্চলে মার্কিন নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ বিবৃতিতে দেশটির স্বাস্থ্য সেক্রেটারি অ্যালেক্স আজার বলেন, ‘করোনাভাইরাস আক্রান্ত অঞ্চলে মার্কিন নাগরিকদের ভ্রমণ এবং ওই সকল অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ঠেকাতে এই নিয়ন্ত্রণ কৌশল অবলম্বন করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। মহামারীর আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে।

মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বেশ কয়েকটি দেশ। এই ভাইরাসে সারা বিশ্বে প্রায় ৮৫ হাজারেও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ