বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এসময় অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাতটার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পথচারী দাউদকান্দির সহিদ মোল্লা। বাসযাত্রী ঢাকার কেরানীগঞ্জের শফিকুল ইসলাম ও মুঞ্জিগঞ্জ জেলার রমজান আলী।

জানা যায়, খাদিজা ভিআইপি কোচ সার্ভিসের বাসটিতে চড়ে কক্সবাজার বেরিয়ে এসে একদল ঢাকায় ফিরছিল।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, পিকনিক শেষ করে কক্সবাজার থেকে ছেড়ে আসা বাসটি বেপরোয়া গতিতে চলছিল। জিংলাতলী এলাকায় এক পথচারীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বাস চাপাপড়া পথচারী ও চার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় দাউদকান্দি ও গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে পথচারী ও দুই বাসযাত্রীর মৃত্যু ঘটে।

দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ