বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ঐতিহ্যবাহী আল্লারদর্গা মাদরাসায় আগামীকাল দস্তারবন্দী সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রহমান আশরাফি, কুষ্টিয়া প্রতিনিধি> বৃহত্তর কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইদ্রিস আলী বিশ্বাস ইসলামীয়া মাদ্রাসার উদ্দোগে খতমে কোরআন ও খতমে বুখারি উপলক্ষে ৩৫ তম দস্তারবন্দী সম্মেলন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামীকাল ১ লা মার্চ অনুষ্ঠিত হতে হবে এ সম্মেলন। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস ইসলামীয়া মাদ্রাসা মসজিদে আগামীকাল বাদ আসর এই অনুষ্ঠান শুরু হবে বলে জানা যায়।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ। ইদ্রিস আলী বিশ্বাস ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

উল্লেখ্য, অনুষ্ঠান বাদ আসর থেকে শুরু হয়ে রাত ৯-৩০ পর্যন্ত চলবে। অনুষ্ঠানের এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সকলের কাছে কামিয়াবির জন্য দোয়া চেয়েছেন মাদরাসার মুহতামিম মাওলানা শামসুল হক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ