রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

‘ভারতের সংঘর্ষ সৌহার্দ্য ও সহযোগিতায় অন্তরায় হয়ে দাঁড়াবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতে যে সংঘর্ষের সৃষ্টি হয়েছে তা দেশটির সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক শান্তি, সৌহার্দ্য ও সহযোগিতার অন্তরায় হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে কক্সবাজারের রামু উপজেলার সীমা মহাবিহার সংলগ্ন মেরংলোয়া মাঠে একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথেরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ফখরুল এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভারতে সম্প্রতি যে সংঘর্ষের সৃষ্টি হয়েছে তা দুই দেশের মধ্যকার আঞ্চলিক শান্তি, সহযোগিতা ও সৌহার্দ্যের অন্তরায় হয়ে দাঁড়াবে। তিনি আশা করেন, দেশটির সরকার তাদের জনগণের কথা ভেবে হলেও এ সমস্যার সমাধান করবে।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর হওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি আরো বলেন, মিথ্যা মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। তিনি এখন দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিয়ে যাওয়া প্রয়োজন। এ জন্য বিএনপি আদালতের কাছে তার জামিন চেয়েছে। কিন্তু আদালত তারা জামিন নামঞ্জুর করাতে দেশের জনগণ আশাহত ও ক্ষুব্ধ হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ